ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামী আরিফ, রাকিব ও সিয়ামের উপস্থিতে রায় ঘোষণা করা বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে, এই মামলার অপর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফের বিচার হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। সেখানেও আজ রায় দেয়া হবে।
গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।





