ই-ভ্যাট সেবা মিলবে না ২ ও ৩ জুলাই

জাতীয় রাজস্ব বোর্ড
জাতীয় রাজস্ব বোর্ড | ছবি: সংগৃহীত
0

উন্নয়ন ও আপগ্রেডেশন কাজের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের সব ধরনের সেবা আজ ও আগামীকাল (২ ও ৩ জুলাই) বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জুলাই সকাল ৬টা থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন কার্যক্রম চলবে। কাজ শেষ হলে সিস্টেমের সেবা যথারীতি চালু করা হবে।

এনবিআর জানিয়েছে, সিস্টেমের কার্যকারিতা বাড়ানো এবং করদাতাদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করতে এ সময়ে কয়েকটি কারিগরি উন্নয়ন করা হবে।

ইএ