উত্তর জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন; প্রাণ হারালেন ২ রোগী

জার্মানির লুডভিগসলুস্টে হাসপাতালের আগুনের ঘটনাস্থলে দমকলকর্মী ও পুলিশ
জার্মানির লুডভিগসলুস্টে হাসপাতালের আগুনের ঘটনাস্থলে দমকলকর্মী ও পুলিশ | ছবি: এপি
0

উত্তর জার্মানির লুডভিগসলুস্ত শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ এই তথ্য জানিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লুডভিগসলুস্ত-পারচিম জেলা প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, রাজধানী বার্লিনের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই হাসপাতালের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর হওয়ার আগেই আগুন হাসপাতালের ছাদে ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত হাসপাতালের রোগী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

নিহত দুজনই ওই হাসপাতালের রোগী ছিলেন। আগুনে ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া না গেলেও তাদের কারও আঘাতই গুরুতর নয় বলে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এএম