জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৩১৪

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত (বুধবার, ১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ সর্বমোট ২৩১৪ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

এফএস