গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাশুকুর রহমানকে গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার হওয়া মাশুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় মোট ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





