সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও জরিমানা

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান | ছবি: এখন টিভি
0

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়।

এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে উক্ত মামলাগুলোর মাধ্যমে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পরে আজ (সোমবার, ২৯ জুন) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কার্যক্রম সচল রাখতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

ডিএসসিসি নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ