আজ (সোমবার, ২৯ জুন) দুপুরে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল
অভিযানে আকাশ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, রনি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং মনির ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সালাম এন্টারপ্রাইজের মজুদকৃত সার জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকজন সার ডিলার ও খুচরা ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



