এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। এতে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে।’
আরও পড়ুন:
পাশাপাশি সীমিত আর্থিক সক্ষমতার কারণে বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ভূত এ পরিস্থিতিতে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত, মানুষের জীবিকা ও কর্মসংস্থান রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বাংলাদেশকে তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসে বিশ্বব্যাংক।





