আজ (শুক্রবার, ২৬ জুন) দুপুরে বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
৪৭ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ, ২৮৪ বোতল নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৬৪৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫শ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ লাখ টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’





