দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস। আগের সিরিজ মিস করা লিটনের প্রত্যাবর্তন ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে।
সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাইফ হাসান।
আরও পড়ুন:
পেস আক্রমণে আছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে রয়েছেন গতিময় পেসার নাহিদ রানা।
স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
আগামী ৬ জুলাই হারারেতে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।





