বিমান বাহিনী প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
বিমান বাহিনী প্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত | ছবি: বিমান বাহিনীর ফেসবুক
0

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (বুধবার, ২৪ জুন) বিমান বাহিনী সদর দপ্তরে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এসএস