সীমান্ত এলাকায় ঘোরাঘুরি, নড়াইলের ৪ বাসিন্দাকে দিনাজপুরে আটক

বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত | ছবি: সংগৃহীত
0

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নড়াইল জেলার চার বাসিন্দাকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ (বুধবার, ২৪ জুন) সকালে শংকরপুর ইউনিয়নের সীমান্তকেশা গ্রামে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী আটক করে শংকরপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সেখানে পৌঁছে ওই চারজনকে নিজেদের হেফাজতে নেন।

আটক ব্যক্তিরা হলেন—আবু বক্কর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, রমজান মোল্লা ও বোরহান মোল্লা। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।

আরও পড়ুন:

স্থানীয় সূত্র ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা কিছুদিন আগে ভারত থেকে যশোর-বেনাপোল সীমান্ত এলাকার একটি পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দিনাজপুর সীমান্তসংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে ফেরার পথে বা এলাকায় চলাফেরার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করা হয়।

২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, ‘আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কবে, কীভাবে এবং কোন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএস