নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। আটকৃতরা হলেন— পিকআপের ড্রাইভার মহি উদ্দিন মাহমুদ ও তার সহকারী সালাউদ্দিন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুরপাড় এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। নিহতদের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

এসএস