আজ (সোমবার, ২২ জুন) দুপুরের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস’র মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জনসংখ্যার সুনির্দিষ্ট হিসাব বিবেচনায় উচ্চশিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতায় জোর দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে চলছে নানামুখী গবেষণা।’
সেইসঙ্গে সামাজিক সুরক্ষার বিষয়গুলোতে জোর দেয়া হচ্ছে। তথ্য সরবরাহের ক্ষেত্রে অতীতের সব উপাত্ত পুনরায় যাচাই করা হচ্ছে। কর্মশালায় নিরাপদ মাইক্রোডাটা ব্যবহারে বিবিএস-এর বেশকিছু পদক্ষেপ তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি, ডাটা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং দেশের সার্বিক তথ্য সংগ্রহ ও সরবরাহে বেশকিছু পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয় কর্মশালায়।





