ট্রাম্পের কারণেই আলোচনা সম্ভব হয়েছে; সুইজারল্যান্ডে বললেন পাক প্রধানমন্ত্রী

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ | ছবি: সংগৃহীত
0

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দূরদর্শী ও অত্যন্ত গতিশীল’ নেতৃত্বের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে আয়োজিত ওই বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাতে চাই, যার ফলে আজ এখানে এই বৈঠকের আয়োজন সম্ভব হয়েছে।’

আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় আমরা এখানে অত্যন্ত চমৎকার আলোচনা করতে যাচ্ছি। আশা করছি এর ফলে সামনের দিনগুলোতে খুব ফলপ্রসূ ফলাফল আসবে।’ উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

এএম