স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্যরা
স্পিকারের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্যরা | ছবি: জাতীয় সংসদের ফেসবুক
0

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও অন্যান্য সদস্যরা।

আজ (রোববার, ২১ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাজেট অধিবেশন সমাপ্তির পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএইচ