ট্রাম্পের সমালোচনার পরও লেবাননে ইসরাইলের হামলা

লেবাননে ইসরাইলের হামলা
লেবাননে ইসরাইলের হামলা | ছবি: আল জাজিরা
0

ট্রাম্পের সমালোচনার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দক্ষিণ লেবাননে নতুন করে চালানো ইসরাইলের ড্রোন হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন।

এছাড়া বিমান হামলা চালানো হয়েছে আল-ফাওকা ও কাফার তেবনিত অঞ্চলেও। আইডিএফ-এর দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ ঘোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন:

এদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছে পাঁচ ইসরাইলি সেনা। মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, মার্চের শুরু হওয়া ইসরাইল ও হিজবুল্লাহর সংঘর্ষে লেবাননে নিহত হয়েছে অন্তত ২৪৭ শিশু । আহতের সংখ্যা হাজারের ওপর।

এসএস