এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১৫ জুন) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গেল এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গেল ৫ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেতো।’

তামাক থেকে সমাজ এখন নেশাতে চলে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়া না গেলে স্বাস্থ্যখাতের বড় বাজেট ও বিনিয়োগ বৃথা যাবে। দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন।’

এসময় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জনস্বাস্থ্য বিবেচনায় আমরা হাসপাতালে লাইসেন্স বাতিল করেছি। শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে হবে।’

ইএ