ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থায় ওসি প্রত্যাহার

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান | ছবি: সংগৃহীত
1

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল (শনিবার, ১৩ জুন) রাতে চট্টগ্রাম সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এ আদেশ দেন।

আদেশে খুলশী থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত শুক্রবার বাসায় ফেরার পথে ক্রিকেটার নাঈম হাসানকে নগরের লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে একটি অটোরিকশায় করে নাঈমকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে হেনস্তা করা হয়। এ ঘটনায় গতকাল খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে বরখাস্ত করা হয়। পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়।

এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সিএমপি।

ইএ