জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও থানায় হেনস্থা

নাঈম হাসান
নাঈম হাসান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে নিজ শহর চট্টগ্রামে ফিরে সিএনজি অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে এই ঘটনার শিকার হন তিনি।

গতকাল (শুক্রবার, ১২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে।

নাঈম হাসানের অভিযোগ—সেখানে তাকে ডিবি পরিচয়ে সিএনজি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয় এবং চেক করার নামে সাদা পোশাকে থাকা একজন ব্যক্তি ও দু’জন পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন।

তিনি বারবার নিজের ক্রিকেটার পরিচয় দেয়ার পরও রেহাই পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!