মিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক একজন

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মিরপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজল নামে একজনকে আটক করেছে পুলিশ।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক নাজমুল হাসান খান জানান, মিরপুরের আনন্দ নগরের ঋষিপাড়া এলাকায় গতকাল (শনিবার, ১৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় ওই শিশু কন্যাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে সজল।

এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে মারধর করে। পরে থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত সজলকে আটক করে।

আরও পড়ুন:

রাত সাড়ে ১১টায় তাকে থানায় নিয়ে আসা হয়।

এই বিষয়ে শিশুটির মা থানায় বাদী হয়ে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সজল সাভারের সাদুরটেক এলাকার গেদুমিয়ার ছেলে।

এসএস