আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের খোঁজ

ণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
ণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় | ছবি: সংগৃহীত
0

আবারও পুলিশ হানা দিলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তবে এবার অভিষেকের সহকারী সুমিতের খোঁজেই তার বাড়ি যায় রাজ্য ও কলকাতা পুলিশের বিশাল বাহিনী।

জানা গেছে,অভিযুক্ত সুমিতের খোঁজে শনিবার ভোর রাতে অভিষেকের কালীঘাটের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাথে ছিলেন শালবনী থানার কর্মকর্তারা ও কলকাতা পুলিশ সদস্যরা। কিন্তু এ সময় পুলিশকে ঢুকতে বাধা দেয়া হয়। পরে তালা ভেঙে বাড়িতে ঢোকেন তারা।

এদিকে পুলিশের আসার খবর পেয়ে অভিষেকের বাড়িতে চলে আসেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও অভিষেকের বাড়ি থেকে সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই সকাল ৮টার দিকে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বেরিয়ে যান। কিছু পরে বেরিয়ে যান মমতাও। মূলত অভিষেকের ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানায় একটি আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল।

ইএ