এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, এই চুক্তির মাধ্যমে লেবানন যুদ্ধের অবসান ঘটবে এবং ইসরাইলকে দখলকৃত এলাকাগুলো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে হবে। তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না।
ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইসরাইল তার পূর্ণ স্বাধীনতা বজায় রাখবে।’ কোনো আন্তর্জাতিক সমঝোতা বা চুক্তির কারণে ইসরাইল তাদের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন।





