ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নেই ইসরাইল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তিতে ইসরাইল কোনো পক্ষ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে লেবাননে সামরিক তৎপরতা কমানোর দাবি তোলা হয়েছিল। এ নিয়ে গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে।