শান্তি আলোচনার মধ্যেই উত্তেজনা; ইরানি ড্রোন ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

ওয়াশিংটন ও তেহরান শান্তি আলোচনার অগ্রগতির কথা জানালেও সামরিক উত্তেজনা কমেনি। গতকাল (শুক্রবার, ১২ জুন) হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা বেশ কিছু ইরানি ‘ওয়ান-ওয়ে’ অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনার আগে গতকাল (শুক্রবার, ১২ জুন) সকালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জলপথে জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছিলেন।

ট্রাম্প তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যেন ‘দ্রুত নিজেদের শুধরে নেয়’। চুক্তির গুঞ্জনের মধ্যেই এ ধরনের সামরিক পদক্ষেপ দুই দেশের মধ্যকার আস্থার সংকটের বিষয়টিই সামনে নিয়ে আসছে।

এএম