আজ (বুধবার, ১০ জুন) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘সৌদি আরবের মরুভূমিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া নিম ট্রি রোপণের উদ্যোগ নিয়েছিলেন। যা আজও হাজীদের রৌদ্রের তাপ থেকে শান্তি দিচ্ছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে ‘গ্রিন ভলান্টিয়ারিজম’, ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’





