যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর ‘সব ক্ষমতা’ প্রয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান

নেতানিয়াহু ও ট্রাম্প
নেতানিয়াহু ও ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধ করতে মার্কিন সরকারকে আরও কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ডন’। বিশেষ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবরের মাঝেই এই দাবি সামনে এলো। খবর আল জাজিরার।

অধিকার সংস্থা ডন-এর নির্বাহী পরিচালক ওমর শাকির এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ সংক্রান্ত ফাঁস হওয়া প্রতিবেদন কিংবা প্রকাশ্য বক্তব্যগুলো একেবারেই অর্থহীন; যতক্ষণ না ওয়াশিংটন তাদের আসল ক্ষমতা বা লিভারেজ ব্যবহার করছে। আর সে ক্ষমতা হলো— ইসরাইলে অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান অবিলম্বে স্থগিত করা।’

ওমর শাকির আরও অভিযোগ করেন, ‘বৈরুতে হামলা চালিয়ে ইসরাইল মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য গড়ে ওঠা একটি সমঝোতা চুক্তিকে নসাৎ করার প্রকাশ্য চেষ্টা চালিয়েছে।’

এএইচ