আজ (রোববার, ২৬ জুলাই) মুক্তাগাছা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মাদকবিরোধী কমিটির সভাপতি শহীদুল ইসলামের পাড়াটঙ্গীর বসতবাড়ির প্রধান ফটকের সঙ্গে বেঁধে রাখা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো.হাসমত আলী(৪২),রাজীব আলী (২৫),সুজন মিয়া(৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)।
আরও পড়ুন:
আদালতের আদেশ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র সাংবাদিকদের বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’





