নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট বা নডিইএসডাব্লিউএসপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। আজ (সোমবার, ৮ জুন) বেলা ১০টায় প্রকল্পটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রকল্পটি ঘুরে দেখেন।

এসময় মন্ত্রী বলেন, ‘মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন:

এছাড়া শোধনাগারের মূল অবকাঠামোর প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এসএইচ