ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

জাতীয় সংসদ অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন | ছবি: বিটিভির সৌজন্যে
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ (রোববার, ৭ জুন) বিকেল ৩টায়। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবারের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিস (এডিপির) আকার ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। যা গেল বারের তুলনায় বাড়ছে এক লাখ কোটি টাকা।

ইএ