বার্সেলোনায় হোন্ডার কারখানায় ভয়াবহ আগুন

হোন্ডার কারখানায় ভয়াবহ আগুন
হোন্ডার কারখানায় ভয়াবহ আগুন | ছবি: সংগৃহীত
0

আগুনে পুরে গেছে স্পেনের বার্সেলোনায় বহুজাতিক কর্পোরেশন-হোন্ডার একটি কারখানা। স্থানীয় সময় (শুক্রবার, ৫ জুন ) বার্সেলোনার ক্যাটালোনিয়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই কালো ধোঁয়া ছেয়ে যায় হোন্ডার এ কারখানায়। অবশ্য কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধাকর্মীরা ।

এসময় তারা কারখানা ও এর আশপাশের এলাকা থেকে প্রায় দেড়শো মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে, কারখানার ছাদে সোলার প্যানেলের শর্ট সার্কিটের থেকেই এ আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেআর