নিহত শিশু সৌমাতা সরকার নিঝুম (৮) ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভ্রমণশৈলী নামে নতুন চালু হওয়া হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের ভ্রমণে যায় নিহত শিশু নিঝুমের পরিবার। প্রথমে টাঙ্গুয়ার হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশে রওনা দেয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম।
আরও পড়ুন:
এসময় অসাবধানতাবশত সে হাউসবোটের চলন্ত মেশিনের মধ্যে পড়ে যায়। এতে মেশিনের আঘাতে তার শরীর গুরুত্বরভাবে ক্ষতবিক্ষত হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’





