দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসবে তারা। অজিদের প্রথম বহর বিকেল ৫টা ২৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় বহনকারী বিমানটি।
এরপর সন্ধ্যা ৬টার পর বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যায় অস্ট্রেলিয়া দল। দলের বাকি ক্রিকেটাররা আসবেন রাতের ফ্লাইটে।
আরও পড়ুন:
আগামীকাল (শনিবার, ৬ জুন) স্বাগতিকদের পাশাপাশি ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে সফররতদের।
৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের প্রথম ওয়ানডে। এরপর ধারাবাহিকক্রমে ১১ জুন এবং ১৪ জুন মিরপুর শের-ই বাংলায় হবে সিরিজের বাকি ম্যাচগুলো।
এরপর তিনদিন বিরতি দিয়ে শুরু হবে ক্রিকেটের ছোট সংস্করণে দুদলের লড়াই। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামের স্টেডিয়ামে ১৭ জুন।

-320x167.webp)



