কক্সবাজারে কুড়িয়ে পাওয়া বোমা ধ্বংস করলো সিটিটিসি

বোমা উদ্ধার ও ধ্বংস করলো সিটিটিসি
বোমা উদ্ধার ও ধ্বংস করলো সিটিটিসি | ছবি: এখন টিভি
0

কক্সবাজারে ঈদগাঁওতে কুড়িয়ে পাওয়া তিনটি অবিস্ফোরিত বোমা ধ্বংস করেছে সিটিটিসির ডিএমপির ইউনিট। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বেলা ১১টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এ তিনটি বোমা ধ্বংস করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে স্থানীয়ভাবে কুড়িয়ে পাওয়া বস্তুগুলো এক ব্যক্তি ভাঙারির কাছে বিক্রি করেন। পরে সেগুলো অবিস্ফোরিত মর্টারশেল বলে শনাক্ত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মর্টারশেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করে।

আরও পড়ুন:

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মর্টারশেল তিনটি ধ্বংস করে। এ সময় আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

ইএ