অতীতে বিমানবন্দরে যা হয়েছে এখন তা আর হবেনা: বিমান প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত | ছবি: সংগৃহীত
0

বিগত দিনে বিমানবন্দরে যা হয়েছে এখন আর তা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক তথ্য বিভ্রান্ত সৃষ্টি করে। বিগত দিনে বিমানবন্দরে যা হয়েছে এখন আর তা হবে না, সরকার এ বিষয়ে সচেতন আছে। চলতি বছরের শেষে থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরে ঘটা নানা অসংগতি কেটে যাবে।

এসময় বিমানবন্দরে হজ যাত্রীদের ১৫০টি লাগেজ কাটা হয়েছে এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তদন্ত করে দেখা যায় হাজীদের লাগেজ কাটার কোনো ধরনের ঘটনা বিমানবন্দরে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুন:

এ বিষয়ে তিনি বলেন, সৌদি ফেরত হজ ফ্লাইটে ৩৮৬টি লাগেজ ছিলো এরমধ্যে ২১টি লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগেজগুলো সৌদি আরবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

এছাড়া বিমানের বহরে ৪৬টি উড়োজাহাজের প্রয়োজন থাকলে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজের প্রথমটির চালান ২০৩১ সালে পাওয়া যাবে বলেও জানান তিনি।

ইএ