২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন | ছবি: এখন টিভি
0

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেই, রমজান মাস বিবেচনায় পরীক্ষার তারিখ এগিয়ে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে।’

অংশীজনরা চাইলে পরীক্ষার এই সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

এএম