লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুতের প্রায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

লাইনচ্যুত ট্রেনটির ছবি
লাইনচ্যুত ট্রেনটির ছবি | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (শুক্রবার, ২৯ মে) বিকেল পৌনে ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাশ পলাশ বলেন, ‘সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

আরও পড়ুন:

তিনি জানান, সাতগাঁও স্টেশন থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে এসেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত কয়েকটি বগি শ্রীমঙ্গলে ও কয়েকটি বগি ভানুগাছ রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনাকবলিত তেলবাহী ৯৫২ নম্বর ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, ‘সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর বিকেলে লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে আমরা ধোয়া দেখতে পাই। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনে কোনো তেল ছিলো না।

এসএইচ