জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল গেইট থেকে এক কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে। স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।





