অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র | ছবি: সংগৃহীত
0

অভিবাসীদের ওপর অমানবিক আচরণের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের নিউজার্সি। স্থানীয় সময় (বৃহস্পতিবার, ২৮ মে) অঙ্গরাজ্যটির ডেলানি ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হন কয়েকশো মানুষ। সে সময় কোনো অভিবাসী অবৈধ নয় বলে স্লোগান দেন তারা।

নিউজার্সির ডেলানি সেন্টারে নিম্নমানের খাবার ও স্বাস্থ্যসেবা না দেয়ার অভিযোগ তোলে আটক ৩ শতাধিক অভিবাসী। রয়েছে বন্দীদের ওপর নানাভাবে প্রতিশোধমূলক কঠোর নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ।

আরও পড়ুন:

এর প্রতিবাদে অনশনে যান তারা। মূলত এরই ধারাবাহিকতায় ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভ করছে তাদের স্বজনরা। একপর্যায়ে ইমিগ্রেশন ও কাস্টমস ইনফোর্সমেন্টের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।

ধরপাকর বন্ধ করে বন্দিদের দ্রুত মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা।

এফএস