চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন; নিয়ন্ত্রণের চেষ্টায় নৌবাহিনী-কোস্টগার্ড-বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আগুন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি অয়েল ট্যাংকার এম.টি মেঘনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার, ২৮ মে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পরই কোস্টগার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউট পতেঙ্গা’ ও হাই স্পিড বোট উদ্ধারের কাজে অংশ নেয়। পড়ে নৌ বাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজ আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কোস্টগার্ড আরও জানায়, জাহাজটি অত্যন্ত বিপদজনক ও উত্তপ্ত অবস্থায় আছে। আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে উদ্ধারে মনোযোগ দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানানো যাবে।

এসএইচ