পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়াল নূর ও সাইদুর রহমান দ্বন্দ্ব চলে আসছিল। গত দুই দিন আগে আওয়াল নূরের পক্ষে লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে।
সেই পোস্টের জেরে বুধবার বিকালে আওয়াল নূর ও সাইদুর রহমানের গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে একই গ্রামের সাইদুর রহমান গ্রুপের আনোয়ার হোসেনের ছেলে পায়েল মিয়া (১৮) নামের একজন নিহত হন।
শাল্লা থানার এস আই মো. সৈকত আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়।’





