যদিও বিশ্বকাপের দলে যুক্ত হওয়ার আলোচনায় এগিয়ে ছিলেন রিয়ালের ডিন হুইসেন ও দানি কার্বাহাল। তবে শেষ দিকে ইনজুরির কারণে তাদের দলে অন্তর্ভূক্ত করেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
আরও পড়ুন:
তবে এর কড়া সমালোচনা করেছেন রিয়াল তারকা হুইসেন। ফুটবলভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে লা লিগার ‘টিম অব দ্য সিজন’ এ রাখে। আর সেই একাদশের রেটিং পয়েন্টের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন হুইসেন।
এমন পোস্টে সরাসরি কিছু না বললেও এর মাধ্যমে রিয়ালের এ তারকা যে দে লা ফুয়েন্তেকে এক প্রকার খোঁচাই দিয়ে দিলেন, তা আন্দাজ করে নিচ্ছেন ফুটবল সংশ্লিষ্টরা।




