এ পরিস্থিতিতে ইরান উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথটির বিকল্প হিসেবে লাতিন আমেরিকা ও আফ্রিকা থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে ভারতীয় শোধনাগারগুলো। খবর আল জাজিরার।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে, ভারতীয় শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় তেলের সিংহভাগই আমদানি করত নিকটবর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে।
তবে রয়টার্সের এক প্রতিবেদনে কেপলার নামক একটি অ্যানালিটিক্স ফার্মের প্রাথমিক উপাত্তের বরাত দিয়ে জানানো হয়, মধ্যপ্রাচ্যের এ ঘাটতি পুষিয়ে নিতে এপ্রিল ও মে মাসে ভারত ভেনেজুয়েলা, ব্রাজিল, অ্যাঙ্গোলা এবং নাইজেরিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনাও অব্যাহত রেখেছে দেশটি।





