বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ; বিচারের দাবিতে থানা ঘেরাও

ধর্ষণের প্রতীকী ছবি
ধর্ষণের প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে পরে এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়।

আজ (রোববার, ২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর সদর ইউনিয়নের নতুন পাড়া বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গতকাল রাতে ত্রিপুরা শিশুকে খাবার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। সকালে তার মা-বাবাকে বিষয়টি জানালে মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

এ ঘটনার পর বিজয় বড়ুয়া নামের ওই যুবককে থানায় হস্তান্তর করে স্থানীয়রা। পরে বিষয়টি ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে পড়লে ‘ধর্ষকের’ বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়।

এসময় পুলিশ ও বিজিবির সঙ্গে স্থানীয়দের মাঝে এক প্রকার উত্তপ্ততার সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এসএইচ