ফ্রান্স ইনফো রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ভউট্রিন বলেন, ‘এই মুহূর্তে মাইন থাকার বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে মাইন অপসারণের প্রয়োজন হতে পারে—এমন একটি সম্ভাবনা সামনে রেখে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন:
তিনি আরও জানান, ওই এলাকায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন সম্ভাব্য একটি ভবিষ্যৎ মিশনের অংশ হিসেবে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে জিবুতিতে অবস্থিত ফরাসি সামরিক ঘাঁটিতে এ ধরনের একটি বিশেষ জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।





