আজ (বুধবার, ২০ মে) বেলা ১১টায় বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভিসির অপসারণ ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিচার নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, আব্দুল্লাহ আল নাহিদ, রাকিবুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ফিশারিজ অনুষদ শিক্ষকদের মধ্যে প্রফেসর জহিরুল হক।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১১ মে সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান কর্মসূচিতে বহিরাগত দুষ্কৃতকারীদের হামলা চালায়।
এতে ১০ থেকে ২০ জনের অধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী আহত হয়। হামলার ঘটনার প্রতিবাদে বিকালে সাংবাদিক সম্মেলন করে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ছাত্র-শিক্ষক পরিষদ।
তবে শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম চলমান থাকলেও বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম।
অপরদিকে রাতে ভাইস-চ্যান্সেলর এর নির্দেশক্রমে রেজিস্টার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি নোটিশের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা, ক্লাসসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।



 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)

