আইয়ুব বুয়াদ্দিকে দলে ভিড়িয়ে চমক দিলো মরক্কো

আইয়ুব বুয়াদ্দি
আইয়ুব বুয়াদ্দি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের আগে একে একে বংশোদ্ভূত ফুটবলারদের দলে ভিড়িয়ে চমক উপহার দিচ্ছে আফ্রিকান দেশ মরক্কো। দ্য অ্যাটলাস লায়নদের ডেরায় সবশেষ এসেছেন আইয়ুব বুয়াদ্দি।

উদীয়মান এ তারকাকে পেতে ফ্রান্সের সঙ্গে লড়তে হয়েছে মরক্কোকে। বিশ্বকাপের মাত্র ১ মাস আগে ফিফার কাছ থেকে বুয়াদ্দির বিষয়ে স্বীকৃতি পেলো তারা।

মাত্র ১৮ বছর বয়সেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন তিনি, খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে।

আরও পড়ুন:

সবশেষ ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন বুয়াদ্দি। তবে মূল দল হিসেবে বেছে নিয়েছেন বাবা-মায়ের দেশ মরক্কোকে। আর ফিফার প্লেয়ার স্ট্যাটাস চেম্বারের কাছ থেকেও পেয়েছেন সবুজ সংকেত।

এর আগে ফ্রান্সে জন্ম নেয়া আরেক তারকা ইসা দিওপকে নিজেদের করে নিয়েছে মরক্কো। সেইসঙ্গে বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক রায়ানে বুনিদাও সম্প্রতি মরক্কো জাতীয় দলের হয়ে খেলার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

এসএইচ