জানা যায়, আজ দুপুরে আইয়ুবপুরের একটি দাওয়াত থেকে ফেরার পথে আমানউল্লাহপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছুলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাকে প্রতিরোধ করে হামলা চালায় ও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আনোয়ার হোসেন জানান, তার উপর হামলাকারী অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার। কেন তার ওপর এ হামলা হয়েছে সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।





