বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: এখন টিভি
0

বান্দরবানের আলিকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপং ম্রো নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে আলিকদম হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। নিহত ওই নারী কুরুক পাতা ইউনিয়নের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায় আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার নববধূ সংপ্রং ম্রো (১৮) হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হলে গুরুতর অবস্থায় তাকে আলিকদম হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

আরও পড়ুন:

এ বিষয়ে আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফি বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারীটি মারা যায়। তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিল। আমরা চিকিৎসা দেয়ার জন্য বেশিক্ষণ সময় পাইনি। পানি শূন্যতার কারণে ডিহাইড্রেশন দেখা দিয়েছিল।’

উল্লেখ্য, আলিকদম উপজেলার দুর্গম কুরুক পাতা ইউনিয়নে হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এসএস