ইরানের ১৪ দফা প্রস্তাব মানা ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ

মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ | ছবি: সংগৃহীত
0

চলমান সংঘাত নিরসনে ইরানের দেয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ (মঙ্গলবার, ১২ মে) ভোরে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘ইরানের ১৪ দফা প্রস্তাবে দেশটির জনগণের যে অধিকারের কথা বলা হয়েছে, তা মেনে নেয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

এই প্রস্তাবের বাইরে অন্য কোনো পথ বেছে নিলে তা কোনো ফল বয়ে আনবে না। বরং যুক্তরাষ্ট্রকে একের পর এক ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাব মেনে নিতে যত দেরি করবে, মার্কিন করদাতাদের তত বেশি খেসারত দিতে হবে।’

এএম